চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2019-05-24 ইং
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যাগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। ইফতার মাহফিলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, খোন্দকার আব্দুল জব্বার সোনা, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, বারের সহসভাপতি আসাদুজ্জামান গনি সালাম, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস, সাবেক স্পেশাল পিপি আব্দুল মালেক, মজিবুল হক চৌধুরী, শফিকুল ইসলাম, রফিকুল আলম রান্টু ও মইনুদ্দিন মইনুলসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা আইনজীবী সমিতির সদস্য মারুফ সারোয়ার বাবু ও শাজাহান আলী (২) এবং অসুস্থ সকল আইনজীবীর রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে কারামুক্তির দাবি করা হয়। জীবননগর: জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুলের ইফতার, পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার, পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হিলফুল ফুজুলের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাজিব হোসেন রাজ, পল্লী বিদ্যুতের (এজিএম) মনির হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, মুন্সী খোকন, প্রভাষক মুন্সী নাসির উদ্দিন, শিক্ষক আ. সামাদ, আ. মোমিন, আ. আওয়াল, মুকুল। সংগঠনের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রবিন হোসেন, মিঠুন মাহমুদ, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক রানা, আবুবক্কর প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালেক। আন্দুলবাড়ীয়া: শাহানশাহে তরিকত বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) সাহেবের জীবননগর উপজেলার কর্মী গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স নাহিদ স্টোরের ছাদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর থানা কর্মী গ্রুপের প্রস্তাবিত কর্মী প্রধান মুনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মী গ্রুপের কর্মী প্রধান মশিউর রহমান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মী গ্রুপের কর্মী সহকারী আব্দুস সামাদ চুন্নু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি হাজি আমিনুল ইউসুফ খোকন, সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী শেখ নজরুল ইসলাম বাবলু, অগ্রণী ব্যাংক আন্দুলবাড়ীয়া শাখার কর্মকর্তা আলমগীর কবির পরাগ, রায়পুর ইউনিয়ন কর্মী গ্রুপের কর্মী প্রধান আ.হান্নান ও সলেমান। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কর্মী গ্রুপের কর্মী ফরজ আলী, জান আলী, আ.সাত্তার, শফিকুর রহমান হাবু, আব্বাস, শেখ মজনুর রহমান, মফেজ উদ্দীন, সুপারেশ, ওমেদুল, আ.মজিদ, সানোয়ার হোসেন প্রমুখ। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শেখ মুহিদুল ইসলাম মধু জিহাদী। ঝিনাইদহ: ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রমজানের ১৭তম দিনে শহরের হামদহ চেম্বার ভবনের রাহুল স্মৃতি অডিটরিয়ামে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)