দামুড়হুদায় গাঁজাসহ ভারতীয় মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-05-23 ইং
দামুড়হুদায় গাঁজাসহ ভারতীয় মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযানে গাঁজাসহ এসব মালামাল উদ্ধার হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের একটি মেহগনি বাগান থেকে ৮৪৭ কৌটা বিভিন্ন প্রকার ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭০ হাজার ৭২ টাকা। একইদিন বুধবার রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২১ টাকা। অপরদিকে, গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২৯৯টি ভারতীয় মেহেদী, ৮৮টি ইমিটেশন সামগ্রী এবং ২৪ জোড়া স্যান্ডেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৪শ’ ২০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)