মেহেরপুরে মাদক মামলায় মহিলার কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-05-23 ইং
মেহেরপুরে মাদক মামলায় মহিলার কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে অভিযুক্ত হওয়ায় আলেয়া খাতুন নামের এক মহিলাকে ২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের জেল দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আলেয়া খাতুন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ মার্চ পুলিশ আলেয়া খাতুনকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। ওই ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)