ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-05-23 ইং
ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে নাজমুল হাসান (৩৪) নামে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শহরের মুজিব চত্তর থেকে তাকে আটক করে। আটক নাজমুল হাসান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আবু তালেবের ছেলে । ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মহাসিন হোসেন জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা আলসানি পরিবহনের একটি বাস বরিশালগামী যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় ওই বাসে নাজমুল হাসান ফেন্সিডিল নিয়ে বসে আছে। এমন খবরে সঙ্গীয় র্ফোস নিয়ে শহরের মুজিব চত্তরে চেক পোস্ট বসানো হয়। পরে বাসটি তল্লাশি করে নাজমুলকে আটক করা হয়। সেসময় তার কাছ থাকা দুটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)