চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে হুইল চেয়ার প্রদান করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-05-23 ইং
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে হুইল চেয়ার প্রদান করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস পরিচালনা কমিটির পক্ষ থেকে কমিটির এক সদস্যকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শান্তিপাড়া স্কুল মোড়ে অবস্থিত চুয়াডাঙ্গা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসকক্ষে জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রুহুল কুদ্দুসকে এ হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি লুৎফর মন্ডল, আতিয়ার রহমান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক কালু শেখ, সাংগাঠনকি সম্পাদক সুমন ইকবাল, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম জমি, অর্থ সম্পাদক মেহেদি হাসান, আইন সম্পাদক মুলুক চাঁদ, অর্থ সম্পাদক আকরাম কাজি, ৯নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি নাছিমুল গনি ফিল্টু, মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, দুলু, জুলমত প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)