মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আপলোড তারিখঃ 2019-05-23 ইং
মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার হাসিবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসক নিয়োগ ও হাসপাতালে সোলার প্যানেল বরাদ্দ দেওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)