ঈদে সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষক বাবার ‘আত্মহত্যা’

আপলোড তারিখঃ 2019-05-22 ইং
ঈদে সন্তানদের চাহিদা মেটাতে ব্যর্থ কৃষক বাবার ‘আত্মহত্যা’ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রামের অভাবী কৃষক সেলিম হোসেন (৪৫) গতকাল মঙ্গলবার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক জানান, সেলিমের সংসারে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারে অভাব-অনটন ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এরমধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে ছেলে-মেয়ের নানান চাহিদা এবং সংসারের অভাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অক্ষমতার জন্য নিজেকে দায়ী করে দুপুরে ঘরের ডাবের সাথে ফাঁস নিয়ে তিনি ‘আত্মহত্যা’ করেন। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই মুকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)