মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার!

আপলোড তারিখঃ 2019-05-22 ইং
মহেশপুরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে। মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইয়াছিন আলী জানান, সকালে ডাকাতিয়া এলাকা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে, নিহত শফিকুল ইসলাম একজন গরু ব্যবসায়ী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)