এমপি-ডিসি-এসপি-সিওসহ বিশিষ্টজনদের অংশগ্রহন

আপলোড তারিখঃ 2019-05-22 ইং
এমপি-ডিসি-এসপি-সিওসহ বিশিষ্টজনদের অংশগ্রহন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরের টেনিস গ্রাউন্ডে ইফতারপূর্বক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আরেফিন, কেরু এন্ড কোং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. খাইরুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় ও প্রশাসনিক কর্মকর্তা, সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলামসহ জেলা প্রশাসনের সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)