চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে গণশুনানি

আপলোড তারিখঃ 2019-05-21 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে গণশুনানি ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছর হতে ৫ বছরের জন্য পৌরকর পুনঃনির্ধারণে ৭নং ওয়ার্ডের দিগড়ী-ইসলামপুর এলাকায় গণশুনানি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে স্থানীয় দিগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শুনানির আয়োজন করা হয়। কর আদায়কর্মীদের সঙ্গে নিয়ে স্ব শরীরে উপস্থিত থেকে শুনানি করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ফলে বর্ধিত কর নিয়ে আপত্তি ও কমানোর আবেদনকারীদের উপস্থিতিতে ইচ্ছে মতো কমানো হয় বর্ধিত পৌরকর এবং তা পুনঃনির্ধারণ করা হয়। এরআগে নাগরিকদের স্থাবর-অস্থাবরের অনুসন্ধান নথি হাতে নিয়ে কর বাড়ানোর কারণদর্শানো হয়। তারপর নাগরিকদের আয় ও সম্পদের উপর ভিত্তি করে তাদের সাধ্যমতো পৌরকর নির্ধারণ করে দেন মেয়র। এদিন এলাকার ৪০৫টি হোল্ডিংয়ের মধ্যে ২৫৭টি শুনানি করা হয়। বকেয়া কর আদায় হয় ৩১টি হোল্ডিং থেকে ১৮ হাজার টাকা। পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার ৭নং ওয়ার্ডের কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণশুনানি করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)