ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পৃথকস্থানে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, আলমডাঙ্গা হারদি গ্রামের আব্দুল বারী সিদ্দিকের জমজ দুই ছেলে তৌফিক ইসলাম (৩০) ও তানভীর আহাম্মদ (৩০) রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে নিজ কাজ শেষে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজার এলাকায় পৌছালে হঠাৎ ছোট একটি শিশু রাস্তার উপরে চলে আসায় দ্রুতগতির মোটরসাইকেল ব্রেক করলে তারা রাস্তার উপরে ছিটকে পড়ে এবং গুরুত্বর জখম হয়। অন্যদিকে, আলমডাঙ্গা দুর্লভপুর গ্রামের সাইফুলের ছেলে শাকিল (২৫) রোববার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে পোলতাডাঙ্গা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে উভয়কে হারদী হাসপাতালে ভর্তি করে।
