আলমডাঙ্গায় লাটাহাম্বার চালককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-05-20 ইং
আলমডাঙ্গায় লাটাহাম্বার চালককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের পারকুলায় মকবুল ইসলামের ছেলে হাসিবুলকে (৩০) পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের লাটাহাম্বার চালক হাসিবুল একই গ্রামের জহুরুলের ভুট্টা নিয়ে মাঠ থেকে তার বাড়িতে ফিরছিলো। ভুট্টা বোঝাই লাটাহাম্বারের চাকা জয়নালের জমির উপর দিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে পারকুলা গ্রামের মৃত সাদুর ছেলে জয়নালের ভাই লিটন, আব্দিনসহ (৪৫) কয়েকজন মিলে হাসিবুলকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরুত্বর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)