জেলার ৫৭ হাজার প্রবাসী বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন

আপলোড তারিখঃ 2019-05-20 ইং
জেলার ৫৭ হাজার প্রবাসী বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন ছবির ক্যাপশন:
মেহেরপুরে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ মেহেরপুর অফিস: মেহেরপুরে `বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা` শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী এসময় বলেন, মেহেরপুরের মানুষজনের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা অনেক বেশি। মেহেরপুরের প্রায় ৫৭ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরছেন। ফলে তাদের কারণে আমাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন, আমি জেনেছি মেহেরপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের কোন অফিস নেই। আমি চেষ্টা করবো অতি শিঘ্রই এ জেলায় একটি অফিস স্থাপন করার। যাতে করে বিদেশগামীরা তাদের সকল তথ্য ও প্রশিক্ষণ এখান থেকে পেতে পারে। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সেমিনারে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)