ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে ব্যাটারি চালিত পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ভ্যানচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক সেনরেহুদা গ্রামের মাঝেরপাড়ার মুক্তার হোসেনের ছেলে সাইদুর রহমান (৪০)। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার বেলা ১২টার দিকে নিজের ব্যাটারি চালিত পাখিভ্যান বাড়িতে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাইদুর। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বিকালে গ্রামে নামাজের জানাযা শেষে সেনেরহুদা গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
