ইয়াবা-ফেনসিডিল-গাঁজাসহ আরিফ আটক

আপলোড তারিখঃ 2019-05-20 ইং
ইয়াবা-ফেনসিডিল-গাঁজাসহ আরিফ আটক ছবির ক্যাপশন:
জীবননগর আরিফ ফুডে র‌্যাবের মাদক বিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগরে আরিফ ফুডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনিসিডিল ও গাঁজাসহ আরিফকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার রাত ৯টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এ অভিযান পরিচালনা করে। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদুর আলম ও এএসপি আমিনুর কবির সঙ্গীর্য় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহরের চ্যাংখালী রোডের পুরাতন ডাকবাংলার সামনে আরিফ ফুডে অভিযান চালায়। এসময় দোকানের মধ্যে থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবন করার সরঞ্জাম ও নগদ ৬০ হাজার টাকাসহ আ. হান্নানের ছেলে ও আলিফ পুডের সত্ত্বাধিকারী আরিফকে আটক করে। এ সময় র‌্যাব আটককৃত মালামালসহ আরিফকে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)