মহেশপুরে অস্ত্র ও গুলিসহ আটক-১

আপলোড তারিখঃ 2019-05-20 ইং
মহেশপুরে অস্ত্র ও গুলিসহ আটক-১ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী হবিবর রহমানকে (৪০) আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার ভোররাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত হবিবর ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করছিল বলে তিনি আরো জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)