নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামে জুয়েল (২৭) নামের এক যুবককে শাবল দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতাকাল রোববার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা জুয়েলকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত জুয়েল চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালীয়া গ্রামের বিশ্বাসপাড়ার খোকন বিশ্বাসের ছেলে। জানা যায়, একই এলাকার মোমেনের ছেলে সাঈদ একটি শাবল দিয়ে জুয়েলের মাথায় আঘাত করলে জুয়েল গুরুত্বর জখম হয়। এ সময় তার পরিবরের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘটনার মূল কারণ জানা যায়নি।
