খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: বিএনপি

আপলোড তারিখঃ 2019-05-19 ইং
খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: বিএনপি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দেওয়া তার বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করে বিএনপি বলেছে, তাকে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করে এক শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়া স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না। কারাগারের দূষিত পরিবেশে তার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বেগম জিয়া এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারমনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার লিখিত বক্তব্যে বলেন, খালেদা জিয়া বন্দী হওয়ার অনেক আগে থেকেই নানা রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন। একজন বর্ষীয়ান নারীর এই নির্জন মানবেতর কারাবাস স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা বেগম খালেদা জিয়ার বর্তমান গুরুতর শারীরিক অসুস্থতায় উপলব্ধি করা যায়। কারাগারে অবস্থানকালীন তার কক্ষের বাথরুমে তিনি পড়ে গিয়ে প্রচ- ব্যথা পেয়েছেন। নির্জন, নিঃসঙ্গ, নিরাপত্তাহীন পরিবেশের কারণে নিদ্রাহীনতা, উদ্বেগ, বিষন্নতাসহ মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ার সম্ভবনা বহুগুণ বৃদ্ধি পায়। সাবেক এই স্পিকার বলেন, সর্বশেষ দেশনেত্রীর স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে, ইনসুলিন ব্যবহারের পরেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ তো হচ্ছেই না, বরং তা বিপজ্জনক মাত্রায় অবস্থান করছে। ইতোমধ্যে তার মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে, এই ক্ষতের জন্য মুখে প্রচ- ব্যথার সৃষ্টি হয়েছে যার কারণে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না, কোনোরকমে জাউ খেয়ে জীবন ধারণ করছেন। অথচ সরকার প্রধান থেকে শুরু করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন, যা শুধু অমানবিকই নয়, নিষ্ঠুর মনুষ্যত্বহীন মনেরও বহিঃপ্রকাশ। জমির উদ্দিন বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে আপাতত কোনও চিন্তাভাবনা নেই। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ। আজকে সরকারের একটা অংশ ষড়যন্ত্র করছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জ নিয়ে যাওয়ার জন্য। খালেদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার প্যারোল নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। সরকার দাবি না মানলে, যা করলে দাবি মানবে তা করবো আমরা। ডা. জাহিদ হোসেন বলেন, ইনসুলিন নেওয়ার পরও খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তার ব্লাড সুগার ১৪-১৬ মাত্রায় রয়েছে। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুখের ক্ষতের কারণে তার প্রচ- ব্যথা হওয়ায় স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না। শুক্রবার তার পরিবারের সদস্যরা তাকে দেখা করে এসেছেন। তারা জানিয়েছেন, তার দুই কাঁধের ব্যথা বেড়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)