ঝিনাইদহে পৌর কর্মিকে মারপিট করে ছিনতাই

আপলোড তারিখঃ 2019-05-19 ইং
ঝিনাইদহে পৌর কর্মিকে মারপিট করে ছিনতাই ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার রোলার চালককে মারপিট করে রোলার ছিনতাই করার ঘটনা ঘটেছে। আহত রোলার চালক ইমদাদুল হক আক্কেল অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহ পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত আছেন। মেসার্স কাজী মাহবুবুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তার কাজে রোলার নিয়ে প্রায় ১ সপ্তাহ যাবৎ কালীগঞ্জের বাদুরগাছা ইউনিয়নের বারবাজার হতে বসুন্দিয়া সড়কের মেরামতের কাজ করছিলেন। গত শুক্রবার বেলা ১০ টার দিকে কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও তার ছেলে রিংকু হোসেন সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক তাকে কাষ্টভাঙ্গা এলাকায় ঝনঝনিয়া গ্রামে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। খবর পেয়ে তার চাচা আব্দুল কুদ্দুস ও ভাই মহিদুল ইসলাম স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার ইঞ্জিনিয়ার রাশেদ আলী বলেন, সরকারি কাজে বাধা প্রদান করার ঘটনাটি খুবই দুঃখজনক। রোলার চালক আক্কেলকে মারপিটের ঘটনায় আমরা অফিসিয়াল নিয়ম অনুযায়ী আইনগত পদক্ষেপ নেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)