ঝিনাইদহে তুলার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষতি

আপলোড তারিখঃ 2019-05-19 ইং
ঝিনাইদহে তুলার গোডাউনে আগুনে ব্যাপক ক্ষতি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বিসিক শিল্প নগরীর একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। স্থানীয়রা জানায়, বিসিক শিল্প নগরীর মধ্যে অবস্থিত ঝিনাইদহ জিনিং এন্ড প্রোডাক্ট নামের একটি তুলার গোডউন রয়েছে। সন্ধায় এ গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মিলের মালিক আব্দুল জলিল জানান, প্রতিদিনের ন্যায় কাজ শেষে সন্ধ্যায় গোডউনে তালা মেরে বাড়িতে যায়। রাত ৮টার সময় ওই গোডউনে আগুনের সূত্রপাত হয়। সে সময় স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)