পানি সংকট নিরসনে সময়ের কার্যকরী পদক্ষেপ

আপলোড তারিখঃ 2019-05-18 ইং
পানি সংকট নিরসনে সময়ের কার্যকরী পদক্ষেপ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ইসলামপাড়ায় উৎপাদক নলকূপ উদ্বোধন করলেন পৌর মেয়র বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড ইসলামপাড়ায় নতুন একটি উৎপাদক নলকূপ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় নলকূপটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র-২ মুন্সি রোজাউল করিম খোকন, কাউন্সিলর গোলাম মস্তফা শেখ মাস্তার, জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) এ,এইচ,এম, সাহীদুর রশীদ, সমাজসেবক নাসির আহাদ জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স জামিল শেখ, মহিউদ্দিন মধু, আব্দুর রহিম, নলকূপ মিস্ত্রী মিনারুল ইসলাম মন্টু, পাম্প মেকানিক্স রিংকু প্রমুখ। এ প্রসঙ্গে পৌরসভা জানায়, বর্তমান গ্রীষ্মকাল ও তীব্র তাপদাহ প্রবাহিত হওয়ার বিদ্যুৎ এর লো-ভোল্টেজের কারনে পানি সরবরাহে বিঘœ ঘটে। তাই ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৫নং ওয়ার্ড ইসলাম পাড়ায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত একটি পানির পাম্প জরুরী ভিত্তিতে চালু করণের পদক্ষেপ নেয়া হয়। পৌর মেয়রের নির্দেশে পৌরসভার দায়িত্বরত সহকারী প্রকৌশলী (পানি) এ,এইচ,এম সাহীদুর রশীদ সপ্তাহব্যাপী পৌরসভার পাইপ লাইন মেকানিক্সদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। গতপরশু এটি চালু করার উপযোগী হলে পরদিনই পানি সরবরাহ কার্যক্রম শুরু করা হয়। চালুকৃত পাম্পটি থেকে প্রত্যেক দিন চার শিফিটে আনুমানিক ৬ (ছয়) লক্ষ লিটার অতিরিক্ত পানি সরবরাহকৃত পানির সাথে যুক্ত হবে। পবিত্র রমজান উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল চালককে সকাল ৬টা থেকে ৯টা, দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ২টা, সাড়ে ৫টা থেকে পোনে ৭টা এবং সেহরিতে ভোর ৩টা থেকে পোনে ৪টা পর্যন্ত পাম্প চালু করার সময়সূচী নির্ধারণ করে দেয়া হয়েছে। এর ফলে সঠিক মাত্রায় বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলে পৌরবাসীর চাহিদাকৃত পানি সরবরাহ সম্ভব হবে। ভুক্তভোগীরা বলছেন, ‘নিরাপদ পানির সংকট নিরসনে নতুন একটি পাম্প চালুর উদ্যোগ অন্যন্ত কার্যকরী পদক্ষেপ। পুরোপুরি চাহিদা মেটাতে আরও বেশ কিছু পাম্প চালু করা প্রয়োজন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)