কর্মশালায় অংশ নিতে ঢাকায় পৌর মেয়র জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2019-05-18 ইং
কর্মশালায় অংশ নিতে ঢাকায় পৌর মেয়র জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির জন্য তৈরীকৃত প্রশিক্ষণ মডিউলের উপর ভেলিডেশন ওয়ার্কসপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। ইউরোপিয়ান আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবানায়নাধীন ইইউ সার্পোট টু হেলথ এন্ড নিউট্রিশন টু দি আরবান বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অঠঝ জবফফু ঈড়হভবৎবহপব ঐধষষ, ঈযধসবষু ঐড়ঁংব, ঈওজউঅচ তে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশেষ এ প্রশিক্ষণে অংশ নিতে দেশের প্রতি বিভাগ হতে একজন মেয়রকে মনোনীত করা হয়েছে। খুলনা বিভাগ হতে একমাত্র চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। পৌর মেয়র নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভাকে আধুনিক, মডেল পৌরসভাতে রুপান্তরিত করায় এখন আমার লক্ষ্য। জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহনের পর হতেই আমি আমার লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হচ্ছে আমাকে। এ কর্মশালা থেকে আরও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মডেল পৌরসভা বাস্তবায়নে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)