প্রতিমন্ত্রী-এমপি-ডিসিসহ বিশিষ্টজনদের অংশগ্রহন

আপলোড তারিখঃ 2019-05-18 ইং
প্রতিমন্ত্রী-এমপি-ডিসিসহ বিশিষ্টজনদের অংশগ্রহন ছবির ক্যাপশন:
মেহেরপুরে জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত মেহেরপুর অফিস: পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইনে ইফতার ও দোয়া মহাফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি মকবুল হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, জেলা ও দায়রা জজ এস এম আব্দুস ছালাম. জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম প্রমূখ। এছাড়াও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইহবালসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মহাফিলে অংশগ্রহন করেন। ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)