ঝাঁড়ু–হাতে রাজপথে নামলেন ডিসি-এসপি-মেয়র!

আপলোড তারিখঃ 2019-05-17 ইং
ঝাঁড়ু–হাতে রাজপথে নামলেন ডিসি-এসপি-মেয়র! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার সপ্তাহ ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান শুরু বিশেষ প্রতিবেদক: ‘শহর জুড়ে দুর্গন্ধ-ধুলোময়, নিশ্বাস নিতে ভয়- আর নয়, আর নয়’। এবার হবে ‘গ্রিন চুয়াডাঙ্গা, ক্লিন চুয়াডাঙ্গা’। শহরকে আবর্জনা মুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ হাসান চত্ত্বর থেকে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এ সময় নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। আপনাদের একটু সচেতনতাই পারে শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে।’ শুধু জেলা প্রশাসক নন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর আহ্বানে সাড়া দিয়ে ঝাঁড়–হাতে রাজপথে নেমে আসেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফসহ পৌরসভার শতাধিক পরিচ্ছন্নতাকর্মী। তারা শহরের বিভিন্ন রাস্তা ও রাস্তার পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন। অভিযান প্রসঙ্গে পৌর মেয়র বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার নাগরিকদের সেবার মান-সমুন্নত রাখার অন্যান্য উদ্যোগের মধ্যে এটি একটি। আগামী এক সপ্তাহ আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। এর মূললক্ষ্য চুয়াডাঙ্গা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলা। প্রতিদিন দুই শিফটে রাত ১০টা থেকে ভোর ৫টা ও ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)