স্মরণিকা ‘জয়যাত্রা’র মোড়ক উন্মোচন করলেন প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-05-17 ইং
স্মরণিকা ‘জয়যাত্রা’র মোড়ক উন্মোচন করলেন প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘জয়যাত্রা’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জয়যাত্রা’র মোড়ক উন্মোচন করেন। এসময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)