ছবির ক্যাপশন:
মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেহেরপুর অফিস:
পবিত্র মাহে রমজানের উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের বাসভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এস এম আব্দুস ছালাম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক ইমাম হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমুখ। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড.পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামান, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে ুুদোয়া করা হয়।
