ছবির ক্যাপশন:
হিজলগাড়ি-নেহালপুর সড়কে পাখিভ্যানকে মাইক্রোবাসের ধাক্কা
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার হিজলগাড়ি-নেহালপুর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় দু’জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলো- শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের বসতিপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী আফরোজা বেগম (৪৫) ও নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে রনি (১৩)। আহতদের উদ্ধার করে নেয়া হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি-নেহালপুর সড়কে বৃহস্পতিবার সকালে ভ্যানযোগে বাজারের দিকে আসছিলেন আফরোজা ও রনি। এসময় ভ্যানটি সড়কের কেরুজ ক্যানেলের নিকট পৌছালে পিছন দিকে থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-১৬৬১) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কের উপর পড়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয় আফরোজা ও রনি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনা পর মাইক্রোচালককে আটক করেছে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ। আটককৃত চালক ঝিনাইদহ ব্যাপারীপাড়ার আব্দুল মান্নানের ছেলে নাজমল। দুপুরের দিকে আটককৃত মাইক্রোবাস ও চালককে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।
