ফুরফুরা শরীফের পীরের ওফাত দিবস পালিত

আপলোড তারিখঃ 2019-05-17 ইং
ফুরফুরা শরীফের পীরের ওফাত দিবস পালিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর ১৮তম ওফাত দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়। দিবসটি পালনে এপার বাংলা এবং ওপার বাংলায় মিলদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়তে জাকেরীণ। এ উপলক্ষ্যে ঝিনাইদহের সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা হাসান মাহমুদ ও হাফেজ আক্তার হোসেন। শহরের কালিকাপুর বটতলা বাজার মসজিদে দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাহদী। এছাড়া দিবসটি পালনে ঢাকা, খুলনা ও সৌদি আরবের মদিনা শরীফে খাছ দোয়ার মাহফিল করা হয়। এদিকে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী বলেছেন, দাদা হুজুর কেবলার এই হক সিলসিলা দুই বাংলায় ইসলামের আলো প্রজ্বলন করে যাবে কেয়ামত পর্যন্ত। উল্লেখ্য ২০০২ সালের এই দিনে পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী ওফাত নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)