দু’প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা অর্থদন্ড!

আপলোড তারিখঃ 2019-05-16 ইং
দু’প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা অর্থদন্ড! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন বন্ধে অভিযান বিশেষ প্রতিবেদক: পবিত্র রমজান মাসে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন বন্ধ এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম। এ সময় শহরের শেকড়াতলা মোড়ে অভিযান চালানো হলে আফনান এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান তালাবদ্ধ পাওয়া যায়। পরে তালা খুলে বদ্ধ ঘরের মধ্যে প্রবেশ করলে চোখে পড়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দৃশ্য। মানুষের স্বাস্থ্য ও জীবনহানীকর এমন খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরতলীর দৌলৎদিয়াড়ে অভিযান চালালে হক এন্টারপ্রাইজেও চোখে পড়ে একই দৃশ্য। সেখানে খোলা ও নোংরা পরিবেশে সেমাই এবং চিপস বানানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় এ অর্থদন্ড দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)