দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার

আপলোড তারিখঃ 2019-05-16 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় কাপড় উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথকস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক অভিযানে এসব কাপড় উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৩৪টি ভারতীয় জামার সীট কাপড়, ২২টি পায়জামার সীট কাপড় এবং ৫০টি ওড়না উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার ৮শ’ টাকা। একইদিন বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১১৩টি ভারতীয় জামার সীট কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৬ হাজার ৫শ’ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)