জীবননগরে প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2019-05-16 ইং
জীবননগরে প্রবীণদের মাঝে উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে শাখারিয়া প্রবীণ কমিটির কেন্দ্রে এ উপকরণ বিতরণ করা হয়। সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের মাঝে কমোড, হুইল চেয়ার ও শ্রেষ্ঠ সন্তানদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সীমান্ত ইউপি সদস্য জহুুর আলম, ইমাদ উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)