ছবির ক্যাপশন:
সরকারি শিশু পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করলেন
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি শিশু (বালিকা) পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করেছেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। গতকাল বুধবার শিশু পরিবার কমপ্লেক্সে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সরকারি শিশু পরিবারের অর্ধশতাধিক সদস্যের সঙ্গে ইফতারে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জেলা সমাজ সেবা অফিসার সন্তোষ কুমার নাথ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার খাইরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
