কমিউনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা

আপলোড তারিখঃ 2019-05-16 ইং
কমিউনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসা ব্যবস্থাপনা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসার গুণগত মান উন্নয়ন ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম। সভায় সদর হাসপাতালের রোগীদের জন্য বিভিন্নমূলক নতুন সেবার কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে পরিদর্শন করে রোগীদের সার্বিক খোঁজখবর নেন মেয়র জিপু। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, বিএমএ’র চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর, ডা. একরামুল হক, বিভাগীয় কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারি ডা. আতিয়ার রহমান, সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সেক্রেটারি দেলোয়ার হোসেন দুলু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নানসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)