ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় দারিদ্র বিমোচনে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দশমী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা সুপারভাইজার আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি হাজি মাওলানা শফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই কাজী আব্দুল কাইয়ুম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান।
