চুয়াডাঙ্গায় এফডব্লিউসিকে সময় বেঁধে দিলেন ডিসি

আপলোড তারিখঃ 2019-05-15 ইং
চুয়াডাঙ্গায় এফডব্লিউসিকে সময় বেঁধে দিলেন ডিসি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে (এফডব্লিউসি) নিরাপদ ও স্বাস্থ্যসেবার উপযোগী করতে ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এই নির্দেশনা দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলার সিভিল সার্জন ডা. খায়রুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বক্তব্য রাখেন। এতে পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা কর্মকর্তা এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত স্যাকমো ও পরিবার কল্যাণ পরিদর্শকেরা অংশ নেন। সভায় জেলার চারটি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৩১টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি) নিয়ে খোলামেলা আলোচনা হয়। এসময় বেশিরভাগ এফডব্লিউসি’র প্রসব কক্ষ, প্রসবোত্তর কক্ষসহ সার্বিক পরিবেশ ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। স্বাভাবিক ডেলিভারি বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় দুইজন স্বাস্থ্য কল্যাণ পরিদর্শিকার (এফডব্লিউভি) শাস্তির প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন, ‘কেউ যদি কাজ ফাঁকি দিয়ে থাকেন, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনিই তার বিচার করবেন। পবিত্র এই রোজার মাসে সকলের অঙ্গীকার করতে হবে, প্রত্যেকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)