চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ

আপলোড তারিখঃ 2019-05-15 ইং
চুয়াডাঙ্গা জেলায় আজ থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ ছবির ক্যাপশন:
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বাগান মালিকদের ত্রিপক্ষীয় সভায় সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলায় আজ ১৫ মে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হচ্ছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বাগান মালিকদের ত্রিপক্ষীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সঙ্গে সমন্বয় রেখে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা জেলার আম সংগ্রহের জন্য সময়সূচি অনুমোদন দেন। সে হিসেবে, আজ ১৫ মে থেকে আঁটি, গুটি ও গোপালভোগ, ২২ মে থেকে হিমসাগর, ৩০ মে থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আ¤্রপালি (বারি আম-৩) ১৮ জুন থেকে ফজলি ও ১ জুলাই থেকে আশ্বিনা আম সংগ্রহ শুরু হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক আলি হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান। অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর ও বাগান মালিকদের পক্ষে আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম কোনো বাগান মালিক সংগ্রহ করছে কীনা তা তদারকির জন্য জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক এবং বাজার তদারকি কর্মকর্তাকে নজরদারি করতে নির্দেশ দেন। সভায় দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শামিউর রহমান ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দোকান মালিক সমিতির সহসভাপতি আব্দুল কাদের জগলুল, বাগান মালিক কুদ্দুস মহলদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাগান মালিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)