আলুকদিয়ায় দুই পরিবারের সংঘর্ষে আহত-২

আপলোড তারিখঃ 2019-05-15 ইং
আলুকদিয়ায় দুই পরিবারের সংঘর্ষে আহত-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়া রাজাপুরপাড়ায় ছাদের উপর বিচালি পালা দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পরিবারের দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয় হয়। আহতরা হলো- চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া রাজাপুরপাড়ার মৃত মোজা হকের ছেলে সাব্দার আলী (৫৫) ও স্বজন প্রতিবেশি আব্দার আলীর স্ত্রী হালিমা বেগম (৪৫)। জানা যায়, আব্দার আলী ও সাব্দার আলী দুই ভাই পাশাপাশি দুই বাড়িতে বসবাস করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উভয়ের বাড়ির ছাদের উপর উভয়ের ছাদের কোল ঘেসে বিচালি রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এসময় সাব্দার আলী ও হালিমা বেগম গুরুত্বর আহত হয়। উভয় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু আহতদের মাথায় গুরুত্বর আঘাত লাগায় তাদেরকে হাসাপতালে ভর্তি রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পরিবারের আহত দু’জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)