চিকিৎসার জন্য ভারতে গেলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2019-05-15 ইং
চিকিৎসার জন্য ভারতে গেলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চিকিৎসার জন্য ভারতে গমন করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গবার সকাল সাড়ে ৭টার দিকে দর্শনার জয়নগর সীমান্তে ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সকলের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তার সফর সঙ্গী হিসেবে ভারতে যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত আজাদ বিন সুস্থির। এসময় তার সার্বিক মঙ্গল কামনা করে বিদায় জানিয়েছেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, নুর হাকিম, যুবলীগ নেতা সুজন, আমির হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, ছাত্রলীগের রিদয়, মুন্না প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)