ভেঙ্গে গেল ট্রান্সমিটারসহ দুটি বৈদ্যুতিক খুঁটি!

আপলোড তারিখঃ 2019-05-14 ইং
ভেঙ্গে গেল ট্রান্সমিটারসহ দুটি বৈদ্যুতিক খুঁটি! ছবির ক্যাপশন:
ঝিনাইদহের ডাকবাংলায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাকের ধাক্কা প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা ত্রিমহনী ইসলামী ব্যাংকের সামনে যমুনা তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা দেয়। ফলে ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো ওই এলাকায়। যমুনা তেলবাহী একটি ট্রাক চুয়াডাঙ্গা হতে খুলনার দিকে যাওয়ার সময় ট্রাক ড্রাইভার ঘুমিয়ে পড়েন। যার ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটির নং- চুয়াডাঙ্গা ট-০৯-০০০২। ট্রান্সমিটারসহ দু’টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ায় আশপাশের বিদ্যুত সংযোগ নেওয়াদ গ্রাহকদের কিছু সময়ের জন্য বেশ অসুবিধা পোহাতে হয় বলে এক ভুক্তভোগি এই প্রতিবেদককে জানান। এ ঘটনার পর থেকে হেলপার ও ড্রাইভার পলাতক রয়েছে বলে জানান ডাকবাংলার পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)