জীবননগরে মোটরসাইকেল চুরি : চোর আতঙ্ক!

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
জীবননগরে মোটরসাইকেল চুরি : চোর আতঙ্ক! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দিনের বেলা আবারও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীসহ মোটরসাইকেল চালকরা চোরের ভয়ে চরম আতঙ্কে রয়েছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলার বকুন্ডিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার দুপুর ২টার দিকে বকুন্ডিয়া গ্রামের আ. রশিদের ছেলে শাহিন রেজা নিজের ব্যবহৃত ডিসকভারী গাড়ি যার নং (কুষ্টিয়া ল-১১-২০৩৭) বকুন্ডিয়া শান্তের চাতালের সামনে মোটরাসাইকেলটি রেখে একটু দুরে গেলে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা ওঁৎ পেতে থেকে গাড়িটি নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান না পাওয়ায় হতাশ হয়ে পড়েন মোটরাসাইকেল মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগেও একই স্থান থেকে একটি মোটরাসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ পর্যন্ত সে গাড়ির সন্ধান পাওয়া যায়নি। এদিকে, মোটরসাইকেল চোরের ভয়ে গাড়ির মালিকগন মোটরসাইকেল নিয়ে বাজারে আসতে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)