কার্পাসডাঙ্গায় ৭টি ভারতীয় গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
কার্পাসডাঙ্গায় ৭টি ভারতীয় গরু উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। জানা গেছে, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত কুমার পালের নেতৃত্বে এএসআই আবুল কাশেম, এএসআই হাদীউজ্জামান হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তেলা মন্ডলের ছেলে বাক্কার বাড়ি থেকে ৭টি ভারতীয় গরু উদ্ধার করে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত কুমার পাল জানান, ভারতীয় এসব গরু চোরাকারবারীর সাথে তেলার ছেলে বাক্কা, বাক্কার ছেলে ইব্রাহীম ও জলিল মন্ডলের ছেলে মোনাজাত জড়িত। ঘটনার পর থেকেই তারা পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযুক্ত তিনজনের নামে মামলাসহ গরু হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)