আলমডাঙ্গায় মাদকাসক্তের হাতে বৃদ্ধ কৃষক আহত

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
আলমডাঙ্গায় মাদকাসক্তের হাতে বৃদ্ধ কৃষক আহত ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে মুন্নাত আলী (৭৫) নামের এক বৃদ্ধ কৃষককে মারপিটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে ওই ব্যক্তি মাঠে ধানের জমি দেখতে গেলে গাঁজা সেবনরত নাসির নামের এক ব্যক্তি তাকে মারপিট করে আহত করে। আহত ব্যক্তিকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের বৃদ্ধ কৃষক মুন্নাত আলী বিকেল ৫টার দিকে নিজের জমি দেখতে নলগাড়ির মাঠে যায়। ওই সময় জমির পাশে আম বাগানে বসে গাঁজা সেবন করছিল সোহরাব উদ্দিনের ছেলে নাসির উদ্দিন। বিকট গন্ধ লাগাই বৃদ্ধ মৃন্নাত তাকে গাঁজা সেবন করতে নিষেধ করে। এ সময় ক্ষিপ্ত হয়ে নাসির বৃদ্ধ মুন্নাতকে মারপিট করে। আহত মুন্নাতকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)