ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা চিকিৎসক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটি জাতীয় সংসদের সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ডা. আব্দুল লতিফ, সহসভাপতি ডা. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান মুন্সি, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত সদস্যরা।
