ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হাটবোয়লিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র আহত হয়েছে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে হাটবোয়ালিয়া পৌছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। আহত কলেজছাত্রকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের আশাদুল হকের ছেলে শাকিল কলেজ থেকে দুপুরের দিকে আলগামনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাটবোয়ালিয়া এসে পৌছানোর পর আলগামন থেকে নামার সাথে সাথে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শাকিল ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। আহত শাকিলকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েেেছ।
