ভাংবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৩

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
ভাংবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৩ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শহিদুল বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে আম ও লিচু বাগানের জমি নিয়ে দু’পক্ষের দখল নিয়ে জেলা দায়রা জজ আদালতে মামলা চলছে। গতকাল রোববার ওই জমির মামলার দিন থাকায় লালু ও আইতাল কোর্টে যায়। এদিকে, ওই জমিতে থাকা লিচু ও আম গাছে লালুর স্ত্রী সাবিনা ও আইতালের স্ত্রী নাজিরন নেছা ফল পাড়তে যায়। এ সময় শান্তির দু’ছেলে শহিদুল ও জুয়েল তাদের লিচু পাড়তে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মহিলাদের উপর হামলা করে ওই দু’জন। তাদের দেহে ফালা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এ সময় শহিদুল ও ফালার আঘাতে রক্তাক্ত জখম হয়। উভয়পক্ষকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহিদুল বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)