জীবননগরে রেললাইনে পড়ে করিমন চালক আহত

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
জীবননগরে রেললাইনে পড়ে করিমন চালক আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে রেললাইনের উপর পড়ে একজন গুরুত্বর আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর গ্রামের চাঁদ মিয়ার ছেলে করিমন গাড়ি চালক স¤্রাট (২২)। আহত করিমন চালককে স্থানীয় জনগন উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে করিমন চালক স¤্রাট নভেলটি, জেটিএ ও বিএসসি ফুডের মালামাল নিয়ে উথলী রেললাইন পার হতে যেয়ে করিমনের চাকা উল্টে গেলে সে রেললাইনের উপর পড়ে যায়। এ সময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম জানান, আহত স¤্রাটকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)