চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2019-05-13 ইং
চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার সবুজপাড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তি চুয়াডাঙ্গার পৌর এলাকার সবুজপাড়ার বকুল শেখের ছেলে সুমন শেখ (৩২)। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশি ভিকু শেখের ছেলে কাদের শেখের সাথে সুমন শেখের পরিবারের মধ্যে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বিকালে কাদের শেখের সাথে সুমনের বাকবিতন্ডা বাধে। বাকবিতন্ডার একপর্যায়ে কাদের সুমনকে কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় পরিবারের সদস্যরা আহত সুমনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)