কলেজছাত্রীকে ফেরত দিতে এসে যুবক আটক

আপলোড তারিখঃ 2019-05-12 ইং
কলেজছাত্রীকে ফেরত দিতে এসে যুবক আটক ছবির ক্যাপশন:
বিয়ের দাবিতে চুয়াডাঙ্গার মেয়ের খুলনায় প্রেমিকের বাড়ীতে অবস্থান নিজস্ব প্রতিবেদক: বিয়ের দাবিতে চুয়াডাঙ্গা জাফরপুরের এক কলেজছাত্রী প্রেমিকের বাড়ি খুলনাতে যেয়ে অবস্থান নেয়ার পর ঘটনা ঘটেছে। বিয়ে না করে কলেজছাত্রীকে চুয়াডাঙ্গায় তার বাড়ীতে ফেরত দিতে এসে আটক পুলিশের হাতে আটক হয়েছে প্রেমিক ওবাইদুল (২৬) নামের এক যুবক। গতকাল শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে খুলনার ওবাইদুলের সাথে ওই কলেজছাত্রীর পরিচয় হয় ৪ বছর আগে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে খুলনার যুবক ওবাইদুল গড়ে তোলে একাধিকবার শারীরিক সম্পর্ক। কলেজছাত্রী ওবাইদুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে বিভিন্নভাবে এড়িয়ে যেতে চাই প্রেমিক ওবাইদুল। শেষমেস উপায়ান্ত না পেয়ে গত (১০ মে) শুক্রবার প্রেমিক ওবাইদুলের বাড়ি খুলনাতে চলে যায় চুয়াডাঙ্গা জাফরপুরের ওই কলেজছাত্রী এবং সেখানে সে বিয়ের দাবিতে অবস্থান নেয়। এ ঘটনায় ওবাইদুল ওই কলেজছাত্রীকে বিয়ে করেত অস্বীকৃতি জানায় এবং গতকাল বিভিন্নভাবে বুঝিয়ে-সুজিয়ে কলেজছাত্রীকে তার পরিবারের কাছে ফেরত দিতে চুয়াডাঙ্গা শহরের অদূরে অবস্থিত জাফরপুরে আসে। এসময় ওই কলেজছাত্রীর পরিবারসহ স্থানীয় বিয়ের দাবিতে খুলনার ওই যুবক, কলেজছাত্রীর প্রেমিক ওবাইদুলকে আটকে রাখে। একপর্যায়ে ওই যুবক কৌশলে ৯৯৯ এ ফোন করলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, আটক যুবকের সাথে জাফরপুরের এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে খুলনাতে গেলে ওই যুবক তাকে চুয়াডাঙ্গা জাফরপুরে ফেরত দিতে আসে। এসময় বিয়ে না করলে ওই যুবককে ছাড়তে অস্বীকৃতি জানায় কলেজছাত্রীর পরিবার। পরে ওই যুবক ৯৯৯ এ ফোন করলে তাকে থানা হেফাজতে নেই সদর থানা পুলিশ। এ ঘটনায় ওই কলেজছাত্রী অভিযোগ করলে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)