মোবাইল কোর্টে দু’টি দোকানে জরিমানা

আপলোড তারিখঃ 2019-05-12 ইং
মোবাইল কোর্টে দু’টি দোকানে জরিমানা ছবির ক্যাপশন:
পবিত্র রমজানে জেহালা বাজারে মনিটরিং করলেন ইউএনও ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: পবিত্র মাহে রমজান উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এ সময় উপজেলার জেহালা বাজারের দু’টি ঔষধের ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে। গতকাল শনিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিসমিল্লাহ ফার্মেসীতে মেয়াদোর্ত্তীন ঔধষ রাখার দায়ে ৫ হাজার ও ডা. আল জাকারিয়া শিলনকে ভুয়া প্রেসক্রিপশন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা ব্যবসা প্রতিষ্ঠানের মাকিলদের হুঁশিয়ারি দিয়ে বলেন, রমজানের বাজার শিথিল থাকবে। ইচ্ছাকৃতভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদ রানা ও থানার এসআই মোস্তফা কামাল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)