চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. মানি খন্দকার পরিচালিত চুয়াডাঙ্গাস্থ মানবতা ফাউন্ডেশনের সহায়তায় জনৈক চম্পা খাতুন আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের পরবর্তী চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ এ সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদের বীপরিতে প্রতিবাদ বিবৃতি প্রকাশ করা হয়। এই ঘটনায় মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার আমলী আদালতে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে উভয় পক্ষ একে অপরের অতিপরিচিত এবং ঘনিষ্ট হওয়ায় জেলা আইনজীবী সমিতি ভবনে মামলার বাদী এবং বিবাদীসহ বিজ্ঞ সিনিয়র সদস্যবৃন্দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড. ওয়াহেদুজ্জামান বুলা, এড. মারুফ সরোয়ার বাবু, এড. আ.স.ম আব্দুর রউফ, এড. হেদায়েত হোসেন আসলাম, এড. জালাল উদ্দিন, এড. মোসলেম উদ্দীন (২)সহ আরও অনেকে। উভয়পক্ষ এই মর্মে নিশ্চিত হন যে, মানবতা ফাউন্ডেশন কর্তৃপক্ষ শুধুমাত্র চম্পা খাতুনের অভিযোগ আদালতে দাখিল করেন। মামলার বক্তব্য চম্পা খাতুনের ইহাতে পত্রিকার নিজস্ব কোন মতামত ছিল না। তাই এড. মানি খন্দকার বা দৈনিক সময়ের সমীকরণের কোন ভুল না থাকায় উভয়পক্ষ মামলা নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
